1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মৌলভীবাজারে নির্বাচনে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে প্রিজাইডিংসহ গ্রেফতার-২ পলাতক-২

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের রাজনগরে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট নিয়ে বহিরাগতদের সিল মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় উপজেলার কামারচাক ইউনিয়নের পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারসহ ৪ জনের নামে মামলা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বুধবার ২২ মে ২০২৪ ইং, প্রিজাইডিং-সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করার পর তাঁদের কারাগারে পাঠানো হয়।
মামলায় উল্লেখ করা হয়, কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সহযোগিতায় এমন ঘটনা ঘটে। এ ব্যাপারে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বাদী হয়ে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কদমহাটা সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আকাশ দাশ (৩২), সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রাজনগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ক্রাফট ইন্সট্রাক্টর মোঃ জাকির হেসেন (৩০), পোলিং অফিসার হাজী আব্দুল বাছিত খান দাখিল মাদরাসার সহ-সুপার জামিল আহমদ ও পোলিং অফিসার চাঁটিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আছমা বেগমকে আসামি করে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলায়, প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলেও দুই পোলিং অফিসার পলাতক রয়েছেন।
এ মামলার বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মির্জা মাযহারুল আনোয়ার বলেন, প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park