1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মৌলভীবাজারে জঙ্গি সন্দেহে ১৭ জন আটক

মো জালাল উদ্দীন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়ন ও তার আশপাশে এলাকা থেকে জঙ্গি সন্দেহে ১৭ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে সোহেল তানজিম নামে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক রয়েছেন। তিনি কর্মধা ইউনিয়নের সেই জঙ্গি আস্তানা থেকে পালিয়ে গিয়েছিলেন বলে জানায় পুলিশ।
সোমবার ১৪ আগস্ট ২০২৩ইং, উপজেলার কর্মধা ইউনিয়ন ও তার আশপাশে এলাকা থেকে তাদের আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা।
কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ আটকের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, সোমবার সকাল দশটার দিকে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ খেলার মাঠ থেকে আটক জঙ্গিরা ৫টি সিএনজিচলিত অটোরিকশায় করে যাওয়ার সময় চালকরা তাদেরকে নিয়ে সরাসরি ইউনিয়ন পরিষদের নিয়ে আসে। এ সময় কুলাউড়া থানা পুলিশ ও স্থানীয়রা তাদের আটক করে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান ঘটনাস্থলে যান।
সিএনজি চালক রবিউল্লাহ বলেন, আটকক্রতরা তাদের একজনকে কাঁধে বহন করে নিয়ে আমার গাড়ির সামনে আসেন। তারা বনভোজনে এসেছে এবং মৌলভীবাজার যাবেন বলে আমাকে জানায়। এরপর আমার গাড়িতে তিনজন উঠেন। পরে তাদেরকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসি। এ সময় স্থানীয়রা তাদের আটকে রেখে কুলাউড়া থানা পুলিশ খবর দেয়।
কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের পরিচয় শনাক্ত করা হচ্ছে।
কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক বলেন, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করে ইউনিয়ন পরিষদের রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে তাদের পরিচয় শনাক্ত করা হবে।
এর আগে ১২ আগস্ট কর্মধা ইউনিয়নের বাইশালী টিলায় থাকা জঙ্গি আস্তানা থেকে নারী-পুরুষসহ ১০ জঙ্গিকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, সোয়াট ও পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park