1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মৌলভীবাজারে চারটি আসনেই নৌকা প্রতীক জয়ী

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি আসনের মধ্যে সবগুলোতে আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন।
রবিবার ০৭ জানুয়ারি ২০২৩ইং, রাতে ভোট গণনা শেষে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ঊর্মি বিনতে সালাম বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে ১ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মোঃ শাহাবুদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আহমেদ রিয়াজ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৮ ভোট।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী মোঃ সফিউল আলম চৌধুরী নাদেল নৌকা প্রতীকে নিয়ে ৭২ হাজার ৭১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী একে এম শফি আহম্মদ ছলমান ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৫৫২ ভোট। আর তৃণমূল বিএনপির আর এম এম শাহীন সোনালী আঁশ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১১ হাজার ৪৪৯টি।
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ জিল্লুর রহমান পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৮৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় পাটির মোঃ আতাফুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬৯৮ ভোট।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মোঃ আব্দুস শহীদ ২ লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ আব্দুল মুহিত হাসানি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মোমবাতি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৯০ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park