1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আসিফ ইকবাল, মেহেরপুর সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সকাল মঙ্গলবার (১৪-০৩-২০২৩) মেহেরপুর মুজিবনগর সড়কের নতুনগ্রাম নামক স্থানে রাস্তার পাশে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুইজন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে রাহিদুল ইসলাম (২৩)  ও আজমত শেখের ছেলে বিজন হোসন (২০)। রাহিদুল যশোর জেলা আনসার সদস্য এবং বিজন মুজিবনগর ডিগ্রী কলেজের মানবিক ২য় বর্ষের ছাত্র।
সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, সকালে হাটতে গিয়ে এলাকাবাসী নতুনগ্রামের একটি বাশঝাড়ে বিধ্বস্ত মোটরসাইকেল দেখতে পায়। পরে সেখান থেকে বেশ কিছুদুরে ২টি মরদেহ দেখতে পায়। থানা ও ফায়ার সার্ভিসে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, রাহিদুল ছুটি শেষে তার কর্মস্থল যশোর আনসার কার্য্যালয়ে ফিরবে বলে রাতে বাড়ি থেকে বের হয়েছিল। একই গ্রামের বিজন চুয়াডাঙ্গা রেল স্টেশনে  রাহিদুলকে এগিয়ে দেবার জন্য সাথে যাচ্ছিল। পরে তাদের সাথে আর যোগাযোগ হয়নি।
ইতিমোধ্য স্থানটি পরিদর্শন করেছে অতিরিক্ত পুলিশ সুপার (মেহেরপুর সার্কেল) আজমল হোসেন। তিনি জানান প্রাথমিক ভাবে ধা্রনা করা হচ্ছে দূ্রতগতির কারনে নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনাটি ঘটেছে।  মরদেহের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park