1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মেহেরপুরে পুলিশের পোশাক ও হ্যান্ডকাপসহ ভুয়া পুলিশ আটক

আসিফ ইকবাল, মেহেরপুর সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে সোহেল রানা (৩২) নামের এক ভুয়া পুলিশ সদস্য আটক হয়েছে। সেই সাথে পুলিশের পোশাক, ভুয়া আইডি কার্ডসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিকালে মেহেরপুর ডিবি ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলার শাকেরদাহ গ্রামের উত্তর পাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেল রানা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের আজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মোটরসাইকেল চুরির অভিযোগ আছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানাধীন শাকেরদাহ উত্তর পারা থেকে সোহেল রানা নামের এক প্রতারককে আটক আটক করা হয়েছে।সেই সাথে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা সদর থানাধীন চুয়াডাঙ্গা আবাসিক হোটেলের ২০৭ নং রুম থেকে পুলিশের পোশাক, ভুয়া আইডি কার্ডসহ অনান্য সামগ্রী উদ্ধার করা হয়।
এর আগে গত ১০ মার্চ মেহেরপুর সদর থানার এস আই সুৃমন পরিচয় দিয়ে প্রতারক সোহেল রানা উপজেলার বারাদী গ্রামের সবুজ আলীর মটরগ্যারেজ থেকে একটি পালসার মোটরসাইকেল চালিয়ে দেখার নাম করে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় সবুজ আলী মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোহেলর রানা ওরফে সুমন আলীকে আটক করা হয়। মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবান, তার বিরুদ্ধে একাধিক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park