1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত ৮ ভারতীয়কে মুক্তি দিল কাতার

নিউজ বায়ান্ন ২৪ আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত ৮ ভারতীয়কে মুক্তি দিয়েছে কাতার, মুক্তি পেয়ে দেশে ফিরেছেন প্রাক্তন এই নৌ কর্মকর্তারা। গুপ্তচরবৃত্তির অভিযোগে গত বছর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছিল কাতার আদালত। ভারত সরকারের অনুরোধে প্রথমে মৃত্যুদণ্ড স্থগিতাদেশ, আর তারপর আটজনকে সম্পূর্ণ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় কাতার।

উল্লেখ্য, স্বল্প মূল্যে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করতে ভারত আগে যে চুক্তি করেছিল, সম্প্রতি তা নবায়ন করেছে দেশটি। আগামী ২০ বছরের জন্য এই চুক্তি নবায়ন করা হয়েছে। প্রাথমিকভাবে এই চুক্তি শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালে। চুক্তির মেয়াদে ভারত কাতার থেকে আনুমানিক ৭৫ লাখ টন এলএনজি আমদানি করবে। এতে ব্যয় হবে প্রায় ৭ হাজার ৮০০ কোটি ডলার।

ভারত তার চাহিদার প্রায় ৪০ শতাংশ গ্যাস আমদানি করে। তারা যত গ্যাস আমদানি করে, তার ৩৫ শতাংশই করে কাতার এনার্জির কাছ থেকে। যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের এলএনজি কেনা বেড়ে যাওয়ায় কাতার বিপাকে পড়েছিল। এখন ভারতকে দিয়ে তা পুষিয়ে দিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park