1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মুন্সীগঞ্জে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ

জেলা সংবাদদাতা মুন্সীগঞ্জ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জে বালুর মহলকে কেন্দ্র করে বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। একটি অসাধু মহল রাজনৈতিক হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে জাল স্ট্যাম্প সৃজন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।

সূত্র জানায়, ১০০ টাকার একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জালিয়াতির মাধ্যমে একটি চুক্তিপত্র তৈরি করে তা ভাইরাল করা হয়েছে। যেখানে বালুর মহল সংক্রান্ত মিথ্যা তথ্য উপস্থাপন করে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে দেওয়া হয়। এতে করে রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ।

সরেজমিনে অনুসন্ধানে দেখা গেছে, উক্ত বালুর মহলটি মেঘনা নদীতে অবস্থিত এবং সেখানে গত ৫ই আগস্ট ২০২৪ থেকে বালু উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। কারণ, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সময়কার বালুমহলের ইজারাদার এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া ওরফে আফসু পালিয়ে যান। তার অনুপস্থিতির ফলে বালু উত্তোলন কার্যক্রম বন্ধ রয়েছে বলে স্থানীয়রা জানান।

তথ্য বিশ্লেষণে পরিষ্কার বোঝা যায়, ভাইরাল হওয়া স্ট্যাম্পে যেসব তথ্য দেওয়া হয়েছে, তা বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।

এ বিষয়ে অভিযুক্ত দুই নেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা জানান, তারা এই ঘটনার কিছুই জানেন না এবং কোনো ধরনের চুক্তিপত্রে সই দেননি। তারা দাবি করেন, একটি কুচক্রী মহল তাদের রাজনৈতিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।

প্রসঙ্গত, একই রকম আরেকটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে কোনোটিরই বৈধতার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি এখনো পর্যন্ত।

বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও চরম অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, এ ধরনের মিথ্যা প্রচারণা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park