
মুন্সীগঞ্জ জেলার কনশাস কনজ্যুমার সোসাইটি (সিসিএস) এর সদস্যদের অংশগ্রহণে একটি পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মার্চ ২০২৫) সকাল ১১টায় জেলা ডিসি পার্ক চত্বরে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার সিসিএস কো-অর্ডিনেটর ইমরান হোসেন। তিনি জেলার সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সদস্যদের মতামত গ্রহণ করেন। সভায় উঠে আসা মতামতের ভিত্তিতে তিনি সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও কার্যক্রম চূড়ান্ত করেন।
কনশাস কনজ্যুমার সোসাইটি (সিসিএস) ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি এবং বাজারে ন্যায্যতা প্রতিষ্ঠা করা। দেশে দিন দিন বাড়তে থাকা ভেজাল পণ্য, মূল্য প্রতারণা ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সিসিএস কার্যকর ভূমিকা পালন করে আসছে।
সংগঠনটি ভোক্তাদের সুশিক্ষিত ও সচেতন করে তুলতে কাজ করে, যাতে তারা নিজেদের অধিকার সম্পর্কে জানে এবং বাজারে প্রতারণার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। পাশাপাশি, সরকারকে সহায়তা করে যাতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে কার্যকর করা যায়।
সভা শেষে সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টায় মুন্সীগঞ্জ জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণে সিসিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply