1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মুন্সীগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

আসাদউজ্জামান, জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার কামারগাঁও চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে এই ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র নীরব হোসেন (১৭) লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিল। সে শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তার বাড়ি চাঁদপুরে। বাবা মারা যাওয়ার পর তার মা তাদের দুই ভাইকে নিয়ে মামা খৈয়ম বেপারীর বাড়িতে থাকতেন। দুই ছেলের মধ্যে নীরব বড়।

পুলিশ ও স্থানীয়রা জানায়,গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা চলাকালীন ওই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে উত্যক্ত করে বখাটেরা। নিরব ও তার সহপাঠীরা ঘটনার প্রতিবাদ করে। এরই জেরে শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলার কামারগাঁও গ্রামে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন নিরব। সেখানে এসে হামলা চালায় ইভটিজিংকারীরা। ধারালো ছুরি দিয়ে মাথা ও পিঠে আঘাত করে নিরবকে গুরুতর আহত করে হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন নিরবকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসলাম খান বলেন, ইভটিজিংয়ের ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষ নিরবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নিরবের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park