1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভনে নারী পাচার: চক্রের মূলহোতা সিআইডির জালে নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার আপসহীন: স্বরাষ্ট্রমন্ত্রী সারদায় ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ: জনগণের সেবক হয়ে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির কুয়ালালামপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস’ সেনাবাহিনী প্রধানের উদ্বোধনে শুরু হলো বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ পার্বত্য চট্টগ্রামে আত্মোৎসর্গকারী বীর প্রতীক ল্যান্স নায়েক কাজী আবুল বাশারের ৩৭তম শাহাদাত বার্ষিকী আজ ঢামেকের ৮০ বছর পূর্তি উদযাপন: ডিএমসি-ডে ২০২৬ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় বিলাসবহুল ট্রানজিট হাউসে অভিযান: ১০ বাংলাদেশি আটক বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক: মাদক দমন, নগর নিরাপত্তা ও পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা জোরদারের অঙ্গীকার

মুন্সিগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে র‍্যাব-১০-এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল লৌহজং থানার গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—লিমা আক্তার (৩৫), স্বামী ঝন্টু সরদার, গোয়ালীমান্দ্রা (খালপাড়), লৌহজং; এবং নুর হোসেন (৫৪), পিতা মৃত ইয়াজুল হোসেন, কোলাপাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ।
র‍্যাব জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক কেনাবেচার নগদ ৪,৩৪০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে মুন্সিগঞ্জের লৌহজংসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১০ এক বিবৃতিতে জানায়, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে সংস্থাটি ‘মাদক নির্মূলে জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‍্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park