1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

“মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই”—উপদেষ্টা ফারুক ই আজম

মুজিবনগর সংবাদদাতা-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো চিন্তা বা পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেন, “কারণ ইতিহাস কখনো মোছে ফেলা যায় না। মুজিবনগর সরকার প্রবাসী কিংবা অস্থায়ী সরকার নয়। এ সরকারের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়। তাই এই সরকারই সাংবিধানিক সরকার।”

তিনি আরও বলেন, “ইতিহাসের ওপর কোনো কিছু আরোপ করা যায় না। ইতিহাস ইতিহাসই। এই সরকারের শপথগ্রহণ (মুজিবনগর সরকার) একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি চিরকাল শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে সবার স্মরণ রাখা দরকার।”

মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মকে সত্য জানা এবং সেই আলোকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার অংশ হিসেবেই এ বক্তব্য দেন উপদেষ্টা ফারুক ই আজম।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরে বৈদ্যনাথতলার আম্রকাননে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার, যা পরবর্তীতে মুজিবনগর সরকার নামে পরিচিতি পায়। এই সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত হয় স্বাধীনতা।

সরকারি পর্যায় থেকে এ ধরনের স্পষ্ট বার্তা ইতিহাস বিকৃতির অপচেষ্টা প্রতিরোধে সহায়ক হবে বলেই মনে করছেন ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park