1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মিয়ানমার বিষয়ে এখনই কঠোর হওয়ার আহবান নতুনধারার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
মিয়ানমার সীমান্তের বিষয়ে এখনই কঠোর হওয়ার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ৫ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘মিয়ানমার সীমান্ত উত্তেজনারোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় নতুনধারার নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
এসময় সভাপতির বক্তব্যে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, ভুলে গেলে চলবে না, ২০১৫ সালে নায়েক-সুবেদার রাজ্জাকের নাক কামড়ে দিয়েছিলো, সেই বছর সাধারণ মানুষদেরকেও হত্যার শিকার করেছিলো, ২০১৭ সালে এসে মিয়ানমার বাংলাদেশের সীমান্ত থেকে নায়েক সুবেদার মিজানুর রহমানকে হত্যা করেছিলো। সভায় বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রেজাউল করিম, সিনিয়র শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, হাওয়া বেগম, মিজানুর রহমান প্রমুখ। এসময় বক্তারা আরো বলেন, বাংলাদেশকে মিয়ানমার সরকার যখনযা খুশি, তখন তা ভেবে একের পর এক বিভিন্ন ধরণের সিদ্ধান্ত নিচ্ছে-হামলা করছে-তাদের নাগরিকদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এমন সকল হটকারী সিদ্ধান্ত রুখতে এখনই বাংলাদেশকে কঠোর সিদ্ধান্তের পথে হাঁটতে হবে। তা না হলে ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশের স্বার্বভৌমত্ব এবং অর্থনীতি। যা কোনো ভাবেই প্রত্যাশিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park