1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মিথ্যা সংবাদ প্রচারে ঝিনাইদহ আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

ঝিনাইদহ (যশোর) সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে নিয়ে দুইটি পত্রিকায় মানহানীকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সোমবার বিকালে সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আওয়ামীলীগের অঙ্গসংগঠন সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও যুবলীগ যৌথ ভাবে ঝিনাইদহ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় শ্রমিক লীগের ঝিনাইদহ জেলা সভাপতি নেতা মোঃ আক্কাচ আলী। সেসময় জেলা আওয়ামীলীগ নেতা কাজী কামাল আহম্মেদ বাবু, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, মঞ্জুর পারভেজ তুষার, সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সম্পাদক রানা হামিদ ও জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আল-ইমরানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও বিভ্রন্তিকর হিসেবে দাবী করে লিখিত বক্তব্যে বলা হয়, আওয়ামীলীগের মধ্যে ঘাপটি মেরে থাকা বিএনপি জামায়াতের এজেন্টরা সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে এই কল্পনাপ্রসু সংবাদ পরিবেশন করেছে। লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় শ্রমিক লীগ নেতা আক্কাচ আলী অভিযোগ করেন, ইন্টারপোলের আসামী কালীগঞ্জের এমপি আনোয়ারুল আজিম আনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিন্টুর বিরুদ্ধে এই মিথ্যা সংবাদ প্রকাশে সহায়তা করেছেন। তিনি বলেন, কালীগঞ্জের নির্যাতিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে আনারের শোষন ও নির্যাতনের হাত থেকে রক্ষা করতে গিয়ে সাইদুল করিম মিন্টু কালীগঞ্জে প্রতিনিয়ত সেখানে সভা সমাবেশ করছেন। তার সেই সমাবেশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হচ্ছেন। সাইদুল করীম মিন্টুর এই জনপ্রিয়তায় এমপি আনারের ক্ষমতা ও বিভিষিকার সাম্রাজ্যে ফাটল ধরেছে। সে কারণে এমপি আনারের চক্রান্তে ঢাকার দুইটি পত্রিকা এক নারীর সঙ্গে মিন্টুর এডিট করা ছবি প্রকাশ করেছে। এটা একটা ঘৃন্য ষঢ়যন্ত্র। জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ অভিযোগ করেন, সোমবার প্রথম এমপি আনোয়ারুল আজিম আনারের পিএস আব্দুর রউফ নিজের ফেসবুকে পোস্ট করেন। এরপর তিনি বিভিন্ন লোকের ম্যাসেঞ্জারে পাঠিয়ে পত্রিকায় প্রকাশিত নিউজ ফিড প্রচার করতে বাধ্য করেন। এমপি আনারের পিএস এক সময় বিএনপি করতো এবং বিএনপির এমপির পিএস ছিল। জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান এই মিথ্যা ও বানোয়াট প্রতিবেদনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। তারা বলেন, সাইদুল করিম মিন্টুকে কালীগঞ্জের মানুষ ভালোবাসেন। এমন মিথ্যা ডিজিটাল খবর প্রকাশ করে মিন্টু ও তার সমর্থকদের দমানো যাবে না। উল্লেখ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দেশ বাংলা পত্রিকায় সোমবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে নিয়ে এক নারীর অন্তরঙ্গ ছবি দিয়ে “ঝিনাইদহের আতংক মিন্টু” এবং ঢাকা প্রতিদিন পত্রিকায় “ঝিনাইদহে অজ্ঞাত ক্ষমতায় বেজায় দাপুটে মিন্টু” শিরোনামে পৃথক দুইটি সংবাদ প্রকাশ করে। সোমবার বেলা ১১টার দিকে পত্রিকায় কাটিং দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর প্রকাশিত হলে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park