1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

মায়ানমারে পাচারকালে ১৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেশের সমুদ্রসীমায় সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠায় চলমান টহল ও অভিযান কার্যক্রমের অংশ হিসেবে বড় ধরনের একটি পাচারচেষ্টা নস্যাৎ করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (২ জুন ২০২৬) সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে ১৭০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ইঞ্জিনচালিত বোট আটক করা হয়। এ সময় পাচারচক্রের ২০ সদস্যকে আটক করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর একটি টহল জাহাজ নিয়মিত দায়িত্ব পালনকালে সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ১৯ মাইল দূরে সন্দেহজনক দুটি কাঠের ফিশিং বোটের গতিবিধি লক্ষ্য করে। পরে সন্দেহজনক আচরণ পরিলক্ষিত হলে নৌবাহিনী ধাওয়া করে ‘মা-২’ ও ‘নিশান-২’ নামের বোট দুটি আটক করে।
তল্লাশি চালিয়ে ‘মা-২’ বোট থেকে ৯০০ বস্তা এবং ‘নিশান-২’ বোট থেকে ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় সিমেন্ট পাচারের সঙ্গে জড়িত ২০ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, অধিক মুনাফার আশায় এসব সিমেন্ট মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

অভিযান শেষে উদ্ধারকৃত সিমেন্ট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমায় যেকোনো ধরনের চোরাচালান, পাচার ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park