1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মহেশপুর বিজিবির সদস্যরা সীমান্ত থেকে পৌনে ৫ কোটি টাকার সোনা উদ্ধার পাচারকারীকে হাতের নাগালে পেয়েও ধরতে পারেনি

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে সীমান্তে এক অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা মুল্যের ৪ কেজি  ৪৭৮.৯৭ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে জীবননগর উপজেলার পাতিলা গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এই সোনার বার উদ্ধার করা হয়। ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা সুত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা মঙ্গলবার রাতে জীবননগর উপজেলার পাতিলা ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তার পাশে অবস্থান গ্রহন করেন। বিকাল ৫টার দিকে এক ব্যক্তি মোটরসাইকেল যোগে পাতিলা ঈদগাহ অতিক্রম করার চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্যরা পিছু ধাওয়া করে মোটর সাইকেলে বসে থাকা ব্যক্তির কোমরে জোরে টান দিলে কাপড়ের তৈরি সাদা বেল্ট খুলে বিজিবি টহল দলের হাতে চলে আসে। পাচারকারী বেল্টটি রেখে দ্রুত মোটর সাইকেল চালিয়ে পলিয়ে যায়। এ সময় বিজিবির হাতে থাকা বেল্টের মধ্যে থেকে ৪ কেজি ৪৭৮.৯৭ গ্রাম ওজনের ১৭টি সোনার বার উদ্ধার করে। এরমধ্যে দুইটি বার গলানো এবং ১৫টি বিয়ারিং সদৃশ্য মার্কারী কালার আবরণ যুক্ত বার ছিল। জবব্দকৃত সোনার বারের বাজার মূল্য ৪ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মামলা হয়েছে। তবে সোনা পাচারকারীকে হাতের কাছে পেয়েও বিজিবি সদস্যরা আটক করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park