1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মহেশপুরে যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে যুবলীগ নেতা আবু হানিফ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার (০১-০৮-২০২৩) দুপুরে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে নিহতের স্বজন ও এলাকাবাসী। সে সময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। কর্মসূচীতে নিহতের পিতা রফিকুল ইসলাম, চাচাতো ভাই মতিয়ার রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। সেসময় ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন, এলাকাবাসীসহ জনপ্রতিনিরা অংশ নেয়।
গত ২১ জুলাই বিকেলে আলামপুর গ্রামে কৃষক বনাম ব্যবসায়ীদের প্রীতি ফুটবল খেলার সময় সংঘর্ষে যুবলীগ নেতা আবু হানিফসহ ৫ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park