1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

মহান বিজয় দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণিল ফ্লাইপাস্ট ও প্যারাজাম্পিং প্রদর্শনী

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ ফ্লাইপাস্ট ও প্যারাজাম্পিং প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানকে রঙিন ও স্মরণীয় করে তুলতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর দিকনির্দেশনায় এবং বিমান বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন ধরণের বিমান ও হেলিকপ্টারের অংশগ্রহণে একটি মনোজ্ঞ ফ্লাইপাস্ট আয়োজন করা হয়। এই ফ্লাইপাস্টে আকাশজুড়ে সশস্ত্র বাহিনীর সক্ষমতা, সমন্বয় ও পেশাদারিত্বের অনন্য প্রদর্শন দেখা যায়।

ফ্লাইপাস্টের পাশাপাশি স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপনে বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজন করা হয় প্যারাজাম্পিং প্রদর্শনী। বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধূরী আশিক মাহমুদ বিন ফারুকের নেতৃত্বে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত “টিম বাংলাদেশ”-এর ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০বি পরিবহন বিমান থেকে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে প্যারাজাম্পিং করেন, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে দেশপ্রেম ও গর্বের অনুভূতি জাগিয়ে তোলে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি মনোমুগ্ধকর এ্যারোবেটিক প্রদর্শনীর মাধ্যমে ফ্লাইপাস্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে, যা আকাশে শৈল্পিক কৌশলের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষ্যে একই দিনে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানসমূহের মাধ্যমে খুলনা-বাগেরহাট, কুষ্টিয়া-নাটোর-বগুড়া, চট্টগ্রাম-ফৌজদারহাট এবং কক্সবাজার-মাতারবাড়ী এলাকাতেও বিশেষ ফ্লাইপাস্ট প্রদর্শন করা হয়। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষও মহান বিজয় দিবসের এই গৌরবময় আয়োজন প্রত্যক্ষ করার সুযোগ পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park