1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

শৌখিন মিয়া রৌমারী সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা পশু হাসপাতালের পূর্ব পাশে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। ময়লার দুর্গন্ধে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। এতে পথচারীদের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে যত্রতত্র ফেলে পরিবেশ দূষিত করা হচ্ছে। এই পথ দিয়ে যাতায়াত করে স্কুল কলেজের শিক্ষার্থীরা, ইউপি পরিষদের সদস্য ও সাধারণ নাগরিকরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা সহ নানান পেশাজীবী।
স্থানীয় লোকজনের অভিযোগ, দিনের পর দিন এ সব ময়লা-আবর্জনা পড়ে থাকলেও পরিচ্ছন্নতাকর্মীরা তা অপসারণ করেন না।পথচারী মোঃ আরিফ হোসেন বলেন, প্রায় সময় দেখা যায়,পরিচ্ছন্নতাকর্মীরা বাজারের ময়লা-আবর্জনা সংগ্রহ করে ভ্যানে করে পথের আশে পাশে রাখেন। এতে করে আমাদের চলাচল কষ্ট হয়ে গেছে। ময়লার দুর্গন্ধে বিকল্প সড়ক দিয়ে চলতে হচ্ছে।
রাজিবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস প্রতিবেদককে বলেন, বিষয়টি দ্রুত সমস্যা সমাধান করা হবে।
রাজিবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ বলেন, আমি সদর ইউনিয়নের চেয়ারম্যান কে দায়িত্ব দিয়েছি। তিনি সরেজমিনে গিয়ে সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যাবস্থা নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park