1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের ৪০ বছর পূর্তি অনুষ্ঠান

আসাদউজ্জামান, জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের উদ্যোগে আয়োজিত ৪০তম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

৯ই ফেব্রুয়ারি শুক্রবার,সকাল ৯ টা হতে দুপুর ১টা পর্যন্ত উৎসব মুখোর পরিবেশে দিনটি উদযাপন করা হয়। মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা হলরুমে প্রথমে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এরপর জাতীয় পতাকা উত্তোলন ও কেক কেটে এবং সম্মাননার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়,

আমিনুল ইসলাম বেপারী ও বি এম সুমন এর যৌথ সঞ্চালনায়,শরিফুজ্জোহা পাঠান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার শামসুল আরেফিন,বিশেষ অতিথি আলহাজ্ব আক্তার হোসেন মোল্লা চেয়ারম্যান ধীপুর ইউনিয়ন পরিষদ, ডক্টর ওসমান গনি মামুন, জনাবা এমিলি পারভীন সাবেক উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান,এড ভোকেট জাহাঙ্গীর আলম সভাপতি টঙ্গীবাড়ি প্রেস ক্লাব, মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবার সাধারণ সম্পাদক বিএম সুমন, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেপারী, সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক মোরল, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বেপারী, বীর মুক্তিযোদ্ধা মোশারফ বেপারী, বীর মুক্তিযোদ্ধা পান্না ব্যাপারী, মাকসুদুর রহমান,

অনুষ্ঠানে বক্তব্যে আক্তার হোসেন মোল্লা বলেন, মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের উদ্যোগে আয়োজিত ৪০ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এসে আমি খুবই আনন্দিত। মটুকপুর বেপারী বাড়ি সমাজ মাদকের বিরুদ্ধে সবাই একযোগে কাজ করছে, এই সমাজে যারা বসবাস করছে তারা খুবই সচেতন এই সমাজে অনেক মহান মুক্তিযোদ্ধারাও আছে। আমার কথা হল আপনারা একসাথে মিলেমিশে পুরো মটুকপুর গ্রামটাকে এই উপজেলাতে সুন্দর একটা গ্রাম উপহার দেবেন ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি যতটুকু সহযোগিতা দরকার আমি আপনাদের সহযোগিতা করব মাদক মুক্ত মটুকপুর গ্রাম গড়বো।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাবু বেপারী, শরিফ বেপারী, নিলয় ব্যাপারী, সুমন বেপারী সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, ক্লাবের সদস্যবৃন্দ, টঙ্গিবাড়ি উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জসিম শেখ, নিবাহী সদস্য আব্দুল কাদের খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park