1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ভোট বর্জনের ডাকে কালীগঞ্জে বিএনপি’র লিফলেট বিতরণ

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের বিভিন্ন এলাকায় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে উপজেলার চাপরাইল বাজার, রায়গ্রাম, আমতলা বাজারসহ বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, আনোয়ার হোসেন, সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা, মোহাম্মদ আলী, জাহিদুল ইসলাম, ফিরোজ কবির, তাঁতি দলের আহবায়ক আজিজুল ইসলাম বাটুল, তোফাজ্জল হোসেন তপন, সোহেল রানা, মোকসুদুল মমিন, শ্রমিকদল নেতা আব্বাস আলী, জুয়েল রানা ও তরিকুল ইসলামসহ অন্যান্যরা।

গনসংযোগকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম ফিরোজ বলেন, এই অবৈধ সরকারের পাতানো নির্বাচনে বিএনপিসহ দেশের সাধারণ জনগণ ভোট দিতে যাবে না। এই ডামি নির্বাচন বয়কট করে গণতন্ত্র ফিরিয়ে এনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করে ঘরে ফিরবো। এই অবৈধ একতরফা নির্বাচন দেশের মানুষ মানে না। সাধারণ মানুষ এই একতরফা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park