1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ভুল চিকিৎসায় প্রসূ‌তির মৃত্যুর অভিযোগ, পলাতক ক্লিনিক কর্তৃপক্ষ

জাহিদ শিকদার বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে ভুল চিকিৎসার কারণে লীমা বেগম (১৬) নামের এক প্রসূতির মৃত্যুর ‌অভিযোগ পাওয়া গেছে। শ‌নিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কা‌শিশুরী বন্দর বাজারের মাজেদা ক্লি‌নিকে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর ক্লিনিক কর্তৃপক্ষ, চিকিৎসক ও নার্সরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।
মৃতের মা আমেনা বেগম জানান, শ‌নিবার তার মেয়েকে নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে কালিশুরী বাজারের মাজেদা ক্লি‌নিকে নিয়ে আসেন। ডাক্তার প‌রীক্ষা শেষে রোগীকে হাসপাতালে ভর্তি নেন। রোগীর মা তার মেয়েকে ভ‌র্তি রেখে নিজ বা‌ড়িতে যান জামা-কাপড় আনতে। ‌ফিরে এসে দেখেন তার মেয়ে অপারেশন থিয়েরারে। কিছুক্ষণ পর কর্তৃপক্ষ তাকে জানান লীমাকে বরিশাল পাঠাতে হবে। ক্লি‌নিকের লোকজনই অ্যাম্বুলেন্স ঠিক করে মৃত অবস্থা রোগীসহ তার স্বজনদের উঠিয়ে দেন। সেখান থেকে মাত্র ২০ মি‌নিট রাস্তা পাড় হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই ডাক্তার, নার্সসহ মালিক পক্ষের লোকজন পলাতক রয়েছে। ঘটনা ধামাচাপা দিতে ক্লি‌নিক কর্তৃপক্ষ জোর চেষ্টা চা‌লিয়ে যাচ্ছেন বলে জা‌নিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে ক্লি‌নিকের মা‌লিক শাহাবুদ্দিন মুঠোফোনে বলেন, আমরা যথাযথ নিয়ম মেনে সিজার করে‌ছি। রোগী আমাদের অবহেলায় মারা যায়‌নি।
 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চি‌কিৎসক সোয়েব মাহমুদ জানান, রোগী অনেক আগেই মারা গেছে। ওখান থেকে মৃত্যু অবস্থাই এখানে পাঠানো হয়েছে বলে বলেন তিনি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানে হয়েছে। লাশ ময়নাতদন্তের পর আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park