1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

ভিয়েনায় গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা: অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত Global Fraud Summit 2026-এর একটি উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিয়ে তিনি সন্ত্রাসবাদ, মাদক, মানব পাচার ও দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরেন।

ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে স্থানীয় সময় বিকালে আয়োজিত “National Commitments/Pledges on Combating Fraud” শীর্ষক সেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও অপরাধ দমনে বাংলাদেশ দৃঢ় অবস্থানে রয়েছে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে অর্থ পাচার ও আর্থিক জালিয়াতি প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, ব্যাংকিং ও অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, রিয়েল এস্টেট এবং জুয়েলারি খাতকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে এসব ক্ষেত্রে নজরদারি আরও বাড়ানো হচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইতোমধ্যে কঠোর তদারকি ব্যবস্থা কার্যকর করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আইনি কাঠামোর শক্তিশালী প্রয়োগের দিকটি তুলে ধরে মন্ত্রী বলেন, মানি লন্ডারিং প্রতিরোধ এবং আন্তর্জাতিক আইনি সহায়তা সংক্রান্ত বিদ্যমান আইনসমূহ যথাযথভাবে প্রয়োগ করে অপরাধীদের বিচারের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ চক্র মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন তিনি।

প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে অপরাধ শনাক্ত ও দমনে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছে। “নতুন বাংলাদেশে অপরাধীদের কোনো স্থান নেই”—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আন্তর্জাতিক কনভেনশন ও প্রোটোকল অনুসরণ করে বিশ্বব্যাপী অপরাধ দমনে বাংলাদেশ তার অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

অধিবেশনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের উদ্যোগ, বিশেষ করে প্রযুক্তিনির্ভর অপরাধ দমন কৌশল এবং সুসংগঠিত পদক্ষেপের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park