1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ভারত সরকারকে হয় হাসিনা না হয় বাংলাদেশ কে বেছে নিতে হবে,আসাদুজ্জামান রিপন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

গণঅভ্যুত্থানে বিতাড়িত পলাতক স্বৈরশাসক শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধে ভারত সরকারের উদ্যোগ নেয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন।

তিনি রবিবার (১৫-১২-২০২৪খ্রীঃ) দুপুরে রাজবাড়ী জেলাতে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত জেলা কাউন্সিল প্রস্তুতি সভায় জেলার তৃণমূল পর্যায়ে থেকে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন।
আসাদুজ্জামান রিপন বলেন শেখ হাসিনার জন্য দরদ দেখিয়ে ভারতের মোদি সরকার বাংলাদেশের জনগণের সাথে এবং বাংলাদেশের প্রতি বৈরী আচরণ করছে। তিনি আরও বলেন ভারতের মোদি সরকারকে হয় শেখ হাসিনা এবং আওয়ামী লীগকেই বন্ধু হিসেবে বেছে নিতে হবে নতুবা বাংলাদেশের আপামর জনগণের আকাঙ্খায় বাংলাদেশের অভ্যুত্থান কে মেনে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। বিএনপি’র এই ভাইস চেয়ারম্যান আরো বলেন ৫ ই আগস্টের পর বিএনপি’র সম্মুখে দুটি চ্যালেঞ্জ এবং একইসাথে দুটি নতুন সম্ভাবনা ও সুযোগ ধরা দিয়েছে ।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আকাঙ্ক্ষা অনুযায়ী দলকে গণতান্ত্রিকভাবে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের সকল পর্যায়ে জনগণের আস্থা ও ভরসার জায়গায় নিয়ে আসতে হবে। তিনি কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে একটি গাইডলাইন ঘোষণা করেন। তিনি বলেন স্হানীয় নেত্তৃত্বের কাঠামোতে যদি কোন্দল, ভেদাভেদ থাকেও তা দুর করার লক্ষ্যে সকল পর্যায়ে দলের সর্বসম্মত কাউন্সিল তালিকা প্রণয়ন করে গোপন ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে।

কাউন্সিল প্রস্তুতির এই কর্মীসভায় জেলা রাজবাড়ী জেলার আহ্বায়ক রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি’র ফরিদপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান ও সেলিমুজ্জামান সেলিমসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park