1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

শুক্রবার (২১-১১-২৫ ইং) সকাল ১০টা ৩৮ মিনিটে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি উঁচুতল ভবনে ফাটল সৃষ্টি, ভবন দুলুনি, আতঙ্কে মানুষের জীবনঝুঁকি এবং পরিকাঠামোগত ক্ষতির খবর পাওয়া গেছে। প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, এ পর্যন্ত ৬ জনের প্রাণহানি এবং দুই শতাধিক মানুষ আহত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছে।

এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক বার্তায় তিনি বলেন,

“আজ বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মানুষদের সংহতি ও সহানুভুতি প্রকাশ করছি। আমি মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি তিনি যেন ভূমিকম্পে হতাহতদের পরিবারবর্গকে শোক ও কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেন।”

তারেক রহমান আরও বলেন, যথাযথ পূর্বসতর্কতা ও দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা থাকলে অনেক মানুষের জীবন রক্ষা এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হতো। দুর্যোগ-প্রবণ দেশ হিসেবে বাংলাদেশকে আগাম প্রস্তুতি ও দ্রুত উদ্ধার কার্যক্রমে আরও দক্ষ হতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন,

“বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে সবসময় সামনের দিকে এগিয়ে গেছে। আজকের ভূমিকম্পেও দেশের মানুষ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে।”

তারেক রহমান ভূমিকম্পে নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি দেশের সার্বিক নিরাপত্তা ও সবার হিফাজতের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন।

ঘটনার পর জরুরি সেবাদানকারী সংস্থাগুলো উদ্ধার ও সহায়তায় মাঠে নেমেছে। বিশেষজ্ঞরা ভবনগুলোর নিরাপত্তা যাচাই, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং পরবর্তী ঝুঁকি মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park