1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বোয়ালখালীতে নবনিযুক্ত ১৪ জন স্বাস্থ্য সহকারীদের বরণ

এম মনির চৌধুরী রানা, বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
চট্টগ্রামের বোয়ালখালীতে নবনিযুক্ত উপজেলা স্বাস্থ্যসহকারীদের বরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বোয়ালখালী শাখা। সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন ইখতিয়ার উদ্দিন ও গীতা পাঠ করেন টিটু কুমার শীল। সংগঠনের সভাপতি সুমন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা. প্রতীক সেন। আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেডিসিন কনসালটেন্ট ডা. সৌরভ সরকার, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) পরিতোষ বড়ুয়া, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এস এম জিহাদ বাবলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মো দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন, আবু বক্কর ও মালতী রাণী চৌধুরী। এতে যোগদানকৃত স্বাস্থ্য সহকারীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন নোবেল দেব। এসময় মাঠপর্যায়ের ১৪ জন নবনিযুক্ত স্বাস্থ্য সহকারীদের ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park