1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বোয়ালখালীতে গাছ কাটাকে কেন্দ্র করে  আহত ৫

এম মনির চৌধুরী রানা, বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
চট্টগ্রামের  বোয়ালখালীতে গাছ কাটাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রবিবার  (১৪ জুলাই) সকাল দশটার দিকে পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড মনুপাড়া বাদশার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় মৃত আবদুর রশিদের ছেলে মো. জফুর মিয়া (৬৫), মো. নাছেরের ছেলে মো. রাসেল (২৭), মো. সাজ্জাদ (২২), শামসুল আলমের মেয়ে কহিনুর আকতার (৪৫) ও মুন্সি মিয়ার মেয়ে রাশেদা আকতার (৪০) আহত হয়। স্থানীয়রা বলেন, রাস্তার পাশে একটা গাছ আছে। গাছটি এক পক্ষ কাটতে গেলে অপর পক্ষ গাছ তাদের বলে দাবি করে গাছ কাটতে বাঁধা দেয়। উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে এক পক্ষ লোহার রড দিয়ে অপর পক্ষকে আঘাত করে। এতে কয়েকজন আহত হয়।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মো. জফুর মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার শান্তনু। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park