1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বেশি দামে পিঁয়াজ বিক্রি করার দায়ে শ্রীমঙ্গলে ২ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চত করার লক্ষে মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পিঁয়াজের বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে পিঁয়াজ বিক্রি করার দায়ে শ্রীমঙ্গলের ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ইং, দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সেন্ট্রাল রোডে পিঁয়াজের পাইকারী বাজারে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও পিঁয়াজের সংকট দেখিয়ে বেশি দরে পিঁয়াজ বিক্রয় করার অভিযোগে সেন্ট্রাল রোডে অবস্থিত মেসার্স পাল ভান্ডারকে ২০ হাজার টাকা ও মেসার্স আমির ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম জানান, র‌্যাব-৯ ফোর্সের শ্রীমঙ্গল ক্যাম্প এর সহায়তায় নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোক্তা বলেন যাদেরকে জরিমানা করা হচ্ছে ওরা হলেন পুঠি মাছ, আসল রাঘব বোয়ালরা রয়ে যায় ধরা ছোয়ার বাহিরে। জরিমানা আরোপ করার পর ব্যবসায়ী সিন্ডিকেট আরো তৎপর হয়ে উঠে জরিমানার টাকা আদায় করার জন্য। বেশি দামে পণ্য বিক্রি করলেও খুচরা ব্যবসায়ীরা মুখ খুলেন না আড়ৎদারদের বিরুদ্ধে, কারণ নগদে বাঁকিতে পন্য ক্রয় করতে হলে পাইকারি বিক্রেতাদের বিরুদ্ধে কথা বললে বাকিতে মাল বিক্রয় করেন না। এর সুযোগে খুচরা ব্যবসায়ীরা আরো চড়া মুল্যে পিঁয়াজ বিক্রি করছেন ভোক্তা অধিকার আইনকে অমান্য করে।
স্থানীয় ভোক্তারা বলেন, শুধু জরিমানা করে তাদের ছেড়ে দিলে হবে না নুন্যতম তিনদিনের জেল হাজতে পাঠাবে হবে। এতে তাদের আর্থিক জরিমানাও হবে পাশাপাশি সাজাও পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park