1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেনিয়া সরকারের গভীর শোক

নাইরোবি-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক ও প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে কেনিয়া সরকার।

কেনিয়া সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, এই শোকাবহ মুহূর্তে তারা বাংলাদেশের পাশে রয়েছে এবং দেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। কেনিয়ার একজন শীর্ষ প্রতিনিধি আজ বিকেলে বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় তিনি বাংলাদেশে নিযুক্ত কেনিয়ার হাইকমিশনার চিরঞ্জিব সরকার-এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের সঙ্গে কেনিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহযোগিতা ও অংশীদারত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই জাতীয় শোকের সময়ে কেনিয়া সরকার ও জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।
শেষে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়ে সর্বশক্তিমান আল্লাহর কাছে দেশবাসীর জন্য সান্ত্বনা, শান্তি ও শক্তি কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park