1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বেইলি ব্রিজ ভেঙে জুড়ীতে যোগাযোগ ব্যাহত

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের জুড়ীতে একটি বেইলি ব্রীজে বালু বোঝাই ট্রাক উঠার পর ব্রীজটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সোমবার ৩০ অক্টোবর ২০২৩ইং, রাতে উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের উত্তর ভবানীপুর ডাক বাংলো এলাকায় এ ঘটনা ঘটে। এ কারণে শিক্ষার্থী সহ-দুর্ভোগে পড়েছেন এসব এলাকার জনগোষ্ঠী।
স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী থেকে লাঠিটিলা মূল সড়কের ডাক বাংলো এলাকায় একটি ব্রিজের কাজ চলমান। বিকল্প ব্রিজ হিসেবে হালকা যানচলাচলের জন্য একটি বেইলি ব্রিজ নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সোমবার ৩০ অক্টোবর ২০২৩ইং, রাত ২টার সময় মালবোঝাই একটি ট্রাক বেইলি ব্রীজ অতিক্রম করছিল। এ সময় ট্রাকের চাপে স্টিলের পাটাতন ছুটে ব্রীজটি ভেঙে যায়। এরপর ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
ওই সড়কে উপজেলার পশ্চিম জুড়ী, পূর্ব জুড়ী, সাগরনাল, গোয়ালবাড়ী ও ফুলতলা ইউনিয়নের লোকজন চলাচল করেন। এ ছাড়া তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ও হাজী আপ্তাব উদ্দিন আমেনা খাতুন কলেজ সহ একাধিক স্কুলের শিক্ষার্থীরাও সেতুটি দিয়ে আসা-যাওয়া করেন। ব্রীজটি ভেঙে যাওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এ রিপোর্ট লেখা পর্যস্ত প্রায় ১৬ ঘন্টা থেকে যানবাহন যাতায়াত বন্ধ রয়েছে।
এ এলাকা দিয়ে চলাচলকারী পূর্ব জুড়ী ইউনিয়নের বাসিন্দা সাকিল আহমদ জানান, বিকল্প ব্রিজটি করা হয়েছে হালকা যান চলাচলের জন্য। বিশেষ করে মানুষ যাতায়াতের জন্য। অথচ মালবাহী ট্রাক গুলো এ ব্রিজ দিয়ে যাওয়ার কারনে কয়েকদিন পর পর এ ব্রিজটি ভেঙ্গে যায়। এতে হাজার হাজার মানুষের যাতায়াতের বিঘ্ন ঘটে। কর্তৃপক্ষের উচিত, ব্রিজের কাজ শেষ না হওয়া পর্যন্ত বেইলি ব্রীজ দিয়ে ভারী যানচলাচল বন্ধ রাখা।
প্রকল্পটির সাব ঠিকাদার মোঃ জহিরুল ইসলাম বলেন, ব্রিজের নির্মান কাজ চলছে। বেইলি ব্রিজটি দেওয়া হয়েছে শুধু সাধারণত মানুষ চলালচের জন্য। আমাদের সাইনবোর্ডে লেখা আছে ৫ টনের অধিক ভারি যানবাহন চলাচল নিষেধ। এই গাড়ীটি আইন অমান্য করে প্রায় ৪০ টনের অধিক ভারি লোড বহন করায় বেইলি সেতুটি ভেঙ্গে গেছে। আমরা গাড়ীর চালক/ মালিকের বিরুদ্ধে মামলা করবো। সাধারণ মানুষ চলালচের জন্য প্রাথমিক ভাবে বিকল্প রাস্তা করে দেওয়ার চেষ্টা করছি। গাড়ীটি মালিক পক্ষ সরিয়ে নিলে আমরা দ্রুত যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করবো।
সড়ক ও জনপথ মৌলভীবাজারের সহকারী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম বলেন, সাময়িক ভাবে মানুষ চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরীর কাজ চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে অধিক ভারী যান নিয়ে এ ব্রিজে চলাচলের জন্য চালকের বিরুদ্ধে মামলা করা হবে। আমি এ বিষয়ে পুলিশকে জানিয়েছি বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park