1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বীর মুক্তিযোদ্ধা শাহআলম খান রতনের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পিংকি রহমান, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বীর মুক্তিযোদ্ধা শাহআলম খান রতন (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। জানাযায়,পিত্তথলিতে ক্যান্সারে আক্রান্ত হওয়ায় দীর্ঘ ৬ মাস দেশবিদেশে চিকিৎসা দেওয়া হয় তাকে। অবস্থার অবনতি দেখে নিজ বাসায় নিয়ে আসেন। পরে (৩০ জানুয়ারি) মঙ্গলবার ভোর সোয়া ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস শিকদারের নেতৃত্বে মঙ্গলবার বাদ জোহর উপজেলার ঘোড়দৌড় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অফ অনার) প্রদান করা হয়। পরে জানাজা শেষ করে সাতঘড়িয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি পেশায় সার ব্যবসায়ী সে সাথে উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি,তেউটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, ঘোড়দৌড় কেন্দ্রীয় মসজিদের কোষাধ্যক্ষসহ অসংখ্য সমাজসেবক মূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ইঞ্জিনিয়ার তারেক খান ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। তার মৃত্যুতে শোকাহত হয়েছেন উপজেলার সকল স্তরের জনসাধারণসহ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park