1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বীরগঞ্জে ৫ দিন নিখোঁজের পর ১ সন্তানের জননীর লাশ উদ্ধার 

মো.নাজমুল হোসেন,বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বীরগঞ্জে ভূট্টা ক্ষেত হতে রিপা (২৮) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রিপা উপজেলার মরিচা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মোঃ রুবেলের স্ত্রী এবং একই উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের মৃত আনারুল ইসলামের কন্যা। গতকাল বুধবার বিকেলে উপজেলার সাতোর ইউনিয়নের চকরঘু গ্রামের মকলেছুর রহমানের ভূট্টা ক্ষেত হতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী জানান, সে একজন মানসিক রোগী এবং প্রায়ই ঘুমের ট্যাবলেট খেতো। রিপা মাঝে মধ্যে আত্মহত্যার চেষ্টা করত। মেয়েটির ১টি ৫ বছর বয়সের মেয়ে আছে। সাতোর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুল জলিল জানান, গত শবে বরাতের দিন মায়ের সাথে দুলাভাই সাতোর ইউনিয়নের গড়পাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ওবাইদুল ইসলামের বাসায় বেড়াতে আসে রিপা। এরপর গত শনিবার থেকে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পর তার খোঁজ চেয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নিজ ভূট্টা খেতে পানি দিতে এসে চকরঘু গ্রামের মৃত মসির উদ্দিনের ছেলে মকলেছুর রহমান ড্রেনের পাশে মরদেহটি মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে বিষয়টি অবহিত করলে সুরতহাল শেষে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত রিপার শরীরের কোথাও কোন  আঘাতের চিহৃ পাওয়া যায় নি। মরদেহের পাশে দুইটি বিষের বোতল, দুই কানে হেড ফোনসহ বুকের ভিতর হতে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মৃত রিপা মানসিক রোগী ছিলেন বলে পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, নিখোঁজ হওয়ার আগে প্রায় আত্মহত্যার করার কথা পরিবারের কাছে বলতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park