1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বীরগঞ্জে লাইসেন্স ছাড়াই ১৫ টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক চলছে

মো.নাজমুল হোসেন,বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে দিনাজপুরের বীরগঞ্জে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সারাদেশের লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধের নির্দেশ দেন । উক্ত সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করেই চলছে বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক গুলো। প্রতিষ্ঠানে অভিজ্ঞ চিকিৎসক, সেবিকা এবং টেকনোলজিস্ট না থাকায় সেবা নিতে রোগীরা প্রতারিত হওয়ার পাশাপাশি ভুল চিকিৎসায় বিভিন্ন অভিযোগ উঠেছিলো প্রতিষ্ঠান গুলির বিরুদ্ধে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় ক্লিনিক রয়েছে ১৩টি এর মধ্যে নিবন্ধনকৃত ৫টি, বাকি ৮টি নিবন্ধন নেই।  ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ১৩টি এর মধ্যে নিবন্ধন আছে ৬টি, আর ৭টি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন নেই। এর আগে প্রশাসনের অভিযানে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ রাখার নির্দেশনা দেয় প্রশাসন।
এ ব্যাপারে জানতে চাইলে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকারিয়া ডালিম জানান, বেশিরভাগ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সরকারি অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। শিগগিরই অনুমোদন পাওয়া যাবে। সবাই যেন সরকারি নিয়ম মেনে ব্যবসা করে, সে ব্যাপারে মালিকপক্ষ চেষ্টা করছে। সবকিছুর প্রতি বছরের ক্লিয়ারেন্স থাকার প্রয়োজন, পাশাপাশি নবায়ন কাগজের বিষয় থাকে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ মহসীন জানান, ‘আমরা এ সব অনুমোদনহীন প্রতিষ্ঠান বন্ধ করি। তারপর প্রতিষ্ঠানের মালিকদের আবেদন এর পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে চালু রাখার অনুমতি দিয়েছি। ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক মালিকদের কে নিয়ে স্বাস্থ্য প্রশাসন আলোচনা করেন। অনুমতি নিয়েই তাদের প্রতিষ্ঠান চালু রেখেছেন এবং ১মাস অর্থাৎ ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত লাইসেন্স করার সময় দেন। যারা সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রেখে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে, নির্দেশনা পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি, ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রাজকুমার বিশ্বাস জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মহসীন সহ বীরগঞ্জের যে সমস্ত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের কে নিয়ে এ ব্যাপারে আলোচনা সভা করা হয়েছে। যাদের লাইসেন্স নেই তাদের প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয় এবং লাইসেন্স করার প্রয়োজনীয় শর্তগুলো মেনে প্রতিষ্ঠানগুলো চালু রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park