1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

বিরামপুর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত 

মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা-
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ, বিরামপুর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় দিনাজপুর জেলার বিরামপুর থানা চত্বরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হকের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন।
এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা জামায়াতের আমির হাফিজুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব ও অতিরিক্ত পিপি এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মারুফাত হুসাইন উপস্থিত বলেন, “আমি দিনাজপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করার পরে প্রথমে আমার জেলার পুলিশকে ঠিক করেছি। বিভিন্ন ধরনের অন্যায়, অপরাধ ও অপকর্ম থেকে এই জেলা কে দূর্নীতি এবং মাদক মুক্ত করব ইনশাল্লাহ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park