1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভনে নারী পাচার: চক্রের মূলহোতা সিআইডির জালে নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার আপসহীন: স্বরাষ্ট্রমন্ত্রী সারদায় ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ: জনগণের সেবক হয়ে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির কুয়ালালামপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস’ সেনাবাহিনী প্রধানের উদ্বোধনে শুরু হলো বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ পার্বত্য চট্টগ্রামে আত্মোৎসর্গকারী বীর প্রতীক ল্যান্স নায়েক কাজী আবুল বাশারের ৩৭তম শাহাদাত বার্ষিকী আজ ঢামেকের ৮০ বছর পূর্তি উদযাপন: ডিএমসি-ডে ২০২৬ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় বিলাসবহুল ট্রানজিট হাউসে অভিযান: ১০ বাংলাদেশি আটক বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক: মাদক দমন, নগর নিরাপত্তা ও পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা জোরদারের অঙ্গীকার

বিরামপুরে সাপের ছোবলে অটো চালকের মৃত্যু

মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ইসলাম পাড়া গোহাটিতে সাপের ছোবলে রবিবার (২৫ মে) সন্ধায় এক অটো চালকের মৃত্যু ঘটেছে। জানা গেছে, ইসলাম পাড়া গোহাটি এলাকার মৃত: আনছার আলীর ছেলে আব্দুল জলিল (৪২) রবিবার বিকেলে বাড়ির পাশে পানি নিষ্কাশনের নালা পরিষ্কার করতে যান। এসময় বিষধর সাপ তাকে ছোবল দেয়। তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও এন্টিভেনাম ইনজেকশন না থাকায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু ৫৬ কিলোমিটার দূরবর্তী দিনাজপুর হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে।  বিরামপুর সরকারি হাসপাতালে এন্টিভেনাম ইনজেকশন না থাকার বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার পারভেজ বলেন, বিগত পাঁচ মাস ধরে এখানে এন্টিভেনাম ইনজেকশন সরবরাহ নেই। এন্টিভেনাম ইনজেকশন পাওয়ার অনুরোধ জানিয়ে দু’দিন আগে জেলা সিভিল সার্জনের নিকট চিঠি পাঠানো হয়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনাম ইনজেকশন না থাকায় সাপে কাটা রোগীর মৃত্যুর ঘটনায় এলাকার মানুষজনের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park