
বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে দেশ ত্যাগের চেষ্টা করার সময় বিমানের টিকিট চেকিংয়ের সময় তাকে আটক করা হয়।
জানা গেছে, সোহেল মুরাদ শেখ হেলালের ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন এবং তার ক্ষমতা ব্যবহার করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। গুলশানের ব্যবসায়ীরা তার প্রভাবের কারণে আতঙ্কিত থাকতেন। টেন্ডারবাজি ও কমিশন বাণিজ্যের মাধ্যমে তিনি এই সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যায় অর্থায়নের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল বলে জানা গেছে।
গ্রেপ্তারের পর সোহেল মুরাদকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
Leave a Reply