1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বিএনসিসির কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫/২৬–এর সমাপনী কুচকাওয়াজ আজ মঙ্গলবার সাভারের বাইপাইল এলাকায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত কুচকাওয়াজ পরিদর্শন করেন ও সালাম গ্রহণ করেন। তিনি ক্যাডেটদের মনোমুগ্ধকর এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশনা উপভোগ করেন।

অনুষ্ঠানের শুরুতেই নৌবাহিনী প্রধান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বিএনসিসি ক্যাডেটসহ সকল শহীদ, আহত ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি তিনি জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী ছাত্র জনতার প্রতি গভীর সম্মান প্রকাশ করেন।

নৌবাহিনী প্রধান তাঁর বক্তব্যে বলেন, দেশের ক্রান্তিকালে দেশ সেবার অঙ্গীকার নিয়ে বিএনসিসি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত এই স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যাডেটরা দুর্যোগ মোকাবিলা, ট্রাফিক নিয়ন্ত্রণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মানবিক সহায়তাসহ জাতীয় সংকটমূহে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়নের ধারা শক্তিশালী করতে সুশিক্ষিত, দক্ষ ও আধুনিক চিন্তার তরুণ সমাজ অপরিহার্য। তাই যুগোপযোগী প্রশিক্ষণ ও কারিকুলামের মাধ্যমে বিএনসিসিকে আরও শক্তিশালী করা হচ্ছে, যাতে ক্যাডেটরা জাতীয় পর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

নৌবাহিনী প্রধান সামাজিক ও জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে বিএনসিসি ক্যাডেটদের নিষ্ঠা, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রশংসা করেন এবং সংগঠনের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালকসহ সামরিক ও অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
গণমানুষের আত্মবিশ্বাস ও নেতৃত্ববোধ গঠনে বিএনসিসির এই বার্ষিক ক্যাম্পিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—এমনই মত প্রকাশ করেন উপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park