
ঢাকা, ২০ মার্চ ২০২৫ – বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপি’র পক্ষ থেকে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রতিনিধি দলে ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সূত্র জানায়, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়ে আলোচনা হয়। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠক শেষে বিএনপি নেতারা বলেন, তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিয়মিত সংলাপ চালিয়ে যাচ্ছেন। এসময় তারা ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা এবং পর্যবেক্ষণমূলক ভূমিকার ওপর গুরুত্ব দেন।
এ বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কতটা কার্যকর হবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
Leave a Reply