1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বিএনপির কোষাধ্যক্ষ পদ পেলেন মিল্লাত

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৩৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষের পদ পেয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। এর আগে দায়িত্বে ছিলেন মিজানুর রহমান সিনহা। এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ২০০১ সালে প্রথমবার এমপি নিবাির্চত হন। তিনি জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতিও। শুক্রবার ১৮ আগস্ট বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কোষাধ্যক্ষের পদ পেয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘শীর্ষ নেতৃত্ব আমার ওপর আস্থা রেখেছেন, দায়িত্ব দিয়েছেন। দেশের বর্তমান কঠিন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে এই আস্থার সম্মান দেওয়ার চেষ্টা করব।’

জানা গেছে, দলের সমস্ত কার্যক্রমে দীর্ঘদিন অনুপস্থিত ও নিস্ক্রিয় থাকার কারনে এবং সঠিক ভাবে দায়িত্ব পালনে ব্যর্থতার কারনে মিজানুর রহমান সিনহাকে কোষাধ্যক্ষ পদ থেকে বাদ দেওয়া হয়েছে। প্রসঙ্গত এর আগে মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ – ২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচন বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনের পর তিনি বিএনপি জোট সরকর স্বাস্থ্য প্রতিমন্ত্রী দায়িত্ব ও পালন করেন। এর আগে ২০২০ সালের ২২ জানুয়ারি ব্যবসায়িক ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার কারন দেখিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর একটি পদত্যাগপত্র জমা দেন তিনি।

উল্লেখ্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদকে সহ-পল্লী উন্নয়ন বিষয় সম্পাদক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park