1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বাউফলে বিএনপির দুই পক্ষের পৃথক প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জাহিদ শিকদার বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে বিএনপির দুই পক্ষ পৃথকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। শুক্রবার (০১সেপ্টম্বর) সকাল ১১ টায় সাবেক এমপি সহিদুল আলম তালুকদার ও পৌর বিএনপির সভাপতি ও পৌর কাউন্সিলর হুমায়ুন কবিরের নেতৃত্বে বাউফল হাসপাতাল রোডস্থ ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহম্মেদ তালুকদারের বাস ভবন ও উপজেলা বিএনপির কার্যালয় থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে ও বিভিন্ন রঙ্গের প্লা-কার্ড হাতে নিয়ে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক এমপি সহিদুল আলম তালুকদার । এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তসলিম তালুকদার, আনিচুর রহমান, উপজেলা যুব দলের আহবায়ক সাইফুল ইসলাম জসিম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক হাসান মাহমুদ মঞ্জু ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মুজাহিদ প্রমূখ।
এসময়ে বক্তারা শেখ হাসিনার পদত্যাগ দাবী করে খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আহবান জানান। সভায় বিএনপি ও সহযোগি অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
অপর দিকে সকাল ১০ টায় বাউফল সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় এলাকায় মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম থেকে কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক মু. মনির হোসেন ও উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের নেতৃত্বে অপর একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই অডিটোরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুনির হেসেন, এছাড়া বক্তব্য রাখেন আপেল মাহমুদ ফিরোজ ও উপজেলা বিএনপির যগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেনিন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park