1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বাউফলে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

জাহিদ শিকদার বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলের নওমালা ইউনিয়ন পরিষদ সচিব মো. মানিকুর রহমানের বিরুদ্ধে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ইউপি সচিবের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগের প্রেক্ষিতে গত ১৪ আগস্ট ভুক্তভোগী ও অভিযুক্ত উভয় পক্ষের উপস্থিতিতে তথ্য প্রমাণ যাচাই করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী। যাচাই বাছাইতে ভুক্তভোগীর দাখিল করা কাগজ-পত্রে প্রমাণিত হয় ইউপি সচিব মো. মানিকুর রহমান জন্ম নিবন্ধন সংশোধনের জন্য ২ হাজার টাকা ঘুষ নিয়েছেন।
ভুক্তভোগী প্রবাসী এইচ এম হান্নান ও তার স্ত্রী রিমা আক্তার জানান, গত ৭ আগস্ট তাদের দুই কন্যা এইচ এম রাইসা হান্নান ও এইচ এম রাফিয়া হান্নানের জন্ম নিবন্ধন সনদে মায়ের নাম সংশোধনের জন্য নওমালা ইউনিয়ন পরিষদের সচিব মো. মানিকুর রহমানের কাছে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দেন। এসময় নাম সংশোধনের জন্য ইউপি সচিব ২ হাজার টাকা ঘুষ দাবি করেন। এরপরে বিকাশের মাধ্যমে ইউপি সচিবকে ১ হাজার টাকা দেয়া হলেও তিনি কাজ করতে অস্বীকৃতি জানান। পরবর্তী ফের বিকাশের মাধ্যমে তাকে আরো ১ হাজার ২০ টাকা দিতে বাধ্য হয় ঐ দম্পতি।
অভিযোগ অস্বীকার করে নওমালা ইউনিয়ন পরিষদের সচিব মো. মানিকুর রহমান জানান, তিনি ওই জন্ম নিবন্ধন সংশোধন করেন নাই এবং কোনো টাকা নেন নাই। তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিত ভাবে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী বলেন,  ‘আমি অভিযোগের তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক মহোদয়কে পাঠিয়েছি। জেলা প্রশাসক মহোদয় এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।’
পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মো. নূর কুতুবুল আলম জানান, ‘তথ্য প্রমাণ অনুযায়ী এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park