1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। রোববার স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপদ অভিবাসন, বাণিজ্য, রোহিঙ্গা সংকট ও জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্পিকার বলেন, ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা হয় এবং সেই সম্পর্ক সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইতালি বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানি বাজার এবং বাংলাদেশি অভিবাসীদের জন্য দেশটি দীর্ঘদিন ধরে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ পুনরায় গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে, যা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি রোহিঙ্গা সংকটে ইতালির ধারাবাহিক আর্থিক সহায়তার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, বাংলাদেশ ইতালির দীর্ঘদিনের বন্ধু এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতালি সবসময় সমর্থন দিয়ে যাবে। তিনি দুই দেশের সংসদের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং প্রতিনিধিদল সফর বিনিময়ের মাধ্যমে সংসদীয় কূটনীতি জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত ও সিরামিক পণ্যের রপ্তানি সম্প্রসারণ, নিরাপদ ও আইনগত অভিবাসন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধানে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় স্পিকার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গ্যাস ও তেল সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে ইতালির বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

সৌজন্য সাক্ষাতে ইতালির দূতাবাসের কূটনৈতিক প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park