1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বাঁশের সাঁকো থেকে পড়ে তরুণের মৃত্যু

নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাঁশের সাঁকো থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত কামরুল ইসলাম ওরফে আকবর (২২) ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মফিজুল হকের ছেলে।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়ন সংলগ্ন ছোট ফেনী নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল আকবর। পরে পরিবারের সদস্যরা এলাকায় তার সন্ধ্যান চেয়ে মাইকিং করে।  শনিবার সকালের দিকে ছোট ফেনী নদীর সাঁকের নিচে কোম্পানীগঞ্জের চরহাজারী অংশে তার মরদেহ পড়ে ছিল।  স্থানীয় লোকজন প্রথমে তার মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে নিহতের স্বজনেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে, সাঁকো পারাপারের সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আশরাফ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  নিহতের স্বজনেরা পুলিশকে না জানিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যায়। নিহত তরুণ মৃগী রোগে আক্রান্ত ছিল বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park