1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী সিরাজ গ্রেফতার

বাঁশখালি (চট্টগ্রাম) সংবাদদাতা-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী একাধিক মামলার আসামি বৈলছড়ী ইউনিয়নের সিরাজুল ইসলাম নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার গুনাগারী এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম উপজেলার বৈলছড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড চেচুরিয়া এলাকার মোঃ ওয়াজেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, রামদাশ মুন্সিরহাট পুলিশী তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন বাগচির নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিরাজুল ইসলামকে গুনাগরী এলাকা থেকে আটক করে। সে বৈলছড়ী ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী এবং একাধিক মামলার আসামি। বিগত আওয়ামী সরকারের সময়ে এলাকার বিভিন্ন নিরীহ লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানায় থানা পুলিশ।
বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, সিরাজুল ইসলাম নামে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park