1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বাঁশখালীতে সন্ত্রাসী হামলায় মহিলাসহ আহত ৪

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাঁশখালীতে সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত ইয়াকুব নবী (৭৬) ও মনিরুল ইসলাম মিয়া (২৫) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড তোতকখালী গ্রামে এই ঘটনা ঘটে। রাজনৈতিক বিরোধ থেকে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন আহতরা।

জানা গেছে, বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য জুনাইদুল করিমের সাথে একই এলাকার আওয়ামী লীগ নেতা সদ্য জেল থেকে আসা সাইফুল করিম বাবুল ও ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারী মিজানুল করিমদের সাথে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ রয়েছে। সম্প্রতি সাইফুল করিম বাবুল গ্রেপ্তার হন এবং জামিন পান। আওয়ামী লীগ নেতা সাইফুল করিমের গ্রেপ্তারে বিএনপি নেতা জুনাইদুল করিমের ও তার পরিবারের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এরই জের ধরে শনিবার দুপুরে আওয়ামী লীগ সমর্থিত সাইফুল করিম ও ছাত্রলীগ নেতা মিজানুল করিমের নেতৃত্বে বিএনপি সমর্থিত জুনাইদুল করিমের বসতবাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এসময় বাঁধা দিতে গেলে জুনাইদের পিতা মৃত ইমাম শরীফের ছেলে ইয়াকুব নবী (৭৬), জিয়া মঞ্চের বাঁশখালী উপজেলা যুগ্ম আহবায়ক সুফি আলমের ছেলে মনিরুল ইসলাম মিয়া (২৫), ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াকুব নবীর ছেলে জুনাইদুল করিম (৩৮) ও বাহার উদ্দিনের স্ত্রী নাছিমা আক্তার (৪০) আহত হয়। আহতদের মধ্যে ইয়াকুব নবী ও মনিরুল ইসলাম মিয়াকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, ছনুয়ার ঘটনা শুনেছি। তবে কোন পক্ষই এখনো লিখিত অভিযোগ দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park