1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বাঁশখালীতে মৎস্য প্রজেক্টে হামলা, মাছ লুট, গাছ কেটে সাবাড়

উপজেলা সংবাদদাতা, বাঁশখালী (চট্টগ্রাম)-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
বাঁশখালীর চেচুরিয়ায় পুর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে ৪০-৫০ জনের সন্ত্রাসী গ্রুপ মৎস্য প্রজেক্টে হামলা চালিয়ে শতাধিক কলা গাছ কর্তন, প্রজেক্টের মাছ লুট, হাঁসের খামার ভেঙে এবং ঘেরা বেড়া ভাংচুর করে তা লুট করে নিয়ে যায়। গত ১৬ আগস্ট সংঘটিত এই ঘটনায় বুধবার (২১ আগস্ট) বাঁশখালী আদালতে মামলা হয়েছে।
জানা গেছে, বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া গ্রামে মৃত মনিরুল ইসলামের ছেলে জিয়াউল হকের মালিকানাধীন মৎস্য প্রজেক্টে একই এলাকার মোরশেদুল হকের ছেলে আবদুল জব্বার ও আবদুর রশিদের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। গভীর রাতে সন্ত্রাসীদের হামলা ও লুটপাটের ঘটনায় সাড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মামলার বাদী জিয়াউল হক জানান, গভীর রাতে আমার প্রজেক্টে হামলা করে সন্ত্রাসীরা। তারা প্রজেক্টের শতাধিক কলা গাছ কেটে, দেড় লক্ষাধিক টাকার মাছ লুট করার পাশাপাশি প্রজেক্টের ঘেরা ভেড়া ভাংচুর এবং হাঁসের খামার ভেঙে লুট করে নিয়ে যায়। প্রজেক্টের দারোয়ান বাঁধা দিলেও সন্ত্রাসীরা সংখ্যায় বেশি হওয়ায় তারা তান্ডব চালিয়ে বীরদর্পে চলে যায়। তান্ডবের ঘটনায় সাড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
বাদীর আইনজীবী এ্যাডভোকেট নুরুল আবছার জানান, আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park