1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে আহত রাজমিস্ত্রির চারদিন পর মৃত্যু

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
বাঁশখালীতে ভবনে কাজের সময় অসতর্কতাবশত বিদ্যুৎ স্পৃষ্টে গুরতর আহত মোঃ হোছেন (২৩) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় চারদিন পর মৃত্যু হয়। নিহত রাজমিস্ত্রি মোঃ হোছেন বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ভাদালিয়া ১নং ওয়ার্ডের হাজ্বী আব্দুল কাদের সিকদার বাড়ীর কবির আহমদের পুত্র। গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাঁশখালীর কালীপুর ইউনিয়নের হইট্টালতল পালপাড়া এলাকায় পলাশ সুশীলের ভবনে কাজ করতে গিয়ে সে দূর্ঘটনার শিকার হন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি দেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, বিদ্যুৎ স্পৃষ্টে মো: হোসেনের শরীরের প্রায়ই ৬০ শতাংশ পুড়ে ঝলসে যায়। সর্বশেষ চিকিৎসাধিন অবস্থায় গত সোমবার সকালে তার মৃত্যু হয়।
নিহতের আত্মীয় স্বজনরা জানান, মোঃ ‘হোছেন ওই ভবনে রাজমিস্ত্রির কাজ করার সময় অসতর্কতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এতে তার শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চমেকে নিয়ে এলে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত  করে জানান, ‘নিহতের পরিবারের সম্মতিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর চেয়ে বাঁশখালী থানা থেকে পাঁচলাইশ থানা বরাবর একটি লিখিত তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park