1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বন বিভাগের জায়গা উদ্ধার, বৃক্ষ রোপন

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
বাঁশখালী শীলকূপ ইউনিয়নের ইকোপার্ক এলাকায় বেদখল হয়ে যাওয়া বন বিভাগের জায়গা উদ্ধার করে বৃক্ষ রোপন করেছে বন বিভাগ।
বন বিভাগের ইকোপার্কের ফরেস্ট রেন্জ কর্মকর্তা মোহাম্মদ ইসরাঈল হকের নেতৃত্বে এসময় বন বিভাগের কর্মকর্তারা ছাড়াও ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাক্তার মোহাম্মদ ইউনুস, যুগ্ম আহবায়ক আবু তৈয়ব, আবুল কালাম, বিএনপি নেতা আমিন, যুবদল নেতা মীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বন বিভাগ সুত্র জানায়, বাঁশখালী ইকোপার্কের আওতাধীন শীলকুপ মৌজার আর এস ১২৭, বিএস ৫৯ দাগের রক্ষিত বনভূমিতে মঙ্গলবার (২০ আগস্ট) রাতে আশিঘর পাড়া এলাকার নুর নাহার নামক মহিলার নেতৃত্বে একদল বনদস্যু অবৈধভাবে বসতঘর নির্মাণের অপচেষ্টা করলে বাঁশখালী ইকোপার্কের স্টাফ সহ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসরাঈল হক, ফরেস্ট রেঞ্জার বাধা প্রদান করে এবং অবৈধভাবে নির্মাণাধীন ঘর অপসারণ করে। পরবর্তীতে বুধবার (২১ আগস্ট) সকালে স্থানীয় জনগণকে সাথে নিয়ে উক্ত স্থানে বিভিন্ন প্রজাতির বনজ চারা রোপন করা হয়। পাশাপাশি মোনাফ নামের এক ব্যক্তি কর্তৃক অবৈধভাবে দখলকৃত একটি ঘরও উচ্ছেদ করে বনবিভাগ। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এসময় তারা দেশের নাজুক এই সময়ে সরকারী জায়গা ও বন দখল থেকে সবাইকে বিরত থাকার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park