
ফ্রান্সের রাষ্ট্রদূত ফিলিপ্পে ডিসতিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি নগর ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে চলমান প্রকল্পগুলোর সামগ্রিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হয়।
সাক্ষাৎকালে ফ্রান্স সরকারের সহায়তায় বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে স্যানিটেশন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের বিষয় ছিল প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু।
উপদেষ্টা সজীব ভূঁইয়া বলেন, “ফ্রান্সের সহযোগিতা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা আশা করি, এই সহযোগিতা আরও দৃঢ় হবে এবং আরো কার্যকরভাবে প্রকল্পগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।”
ফ্রান্সের রাষ্ট্রদূতও এসময় উক্ত প্রকল্পগুলোর সফল বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন।
এই সাক্ষাৎটি দুই দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply