1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ফিলিস্তিনে ঈসরায়েলের গণহত্যার প্রতিবাদে-গাজাবাসীর আহবানে বিশ্বব্যাপী শান্তিপূর্ণ হরতাল ও বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
ফিলিস্তিনে ঈসরায়েলী জায়োনিস্ট বাহিনীর গণহত্যার প্রতিবাদে-গাজাবাসীর আহবানে বিশ্বব্যাপী শান্তিপূর্ণ হরতাল সমর্থনে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভ্যুলেশন চট্টগ্রাম জেলার উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিকনির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আল্লামা রেজাউল কাওসার। বক্তব্য রাখেন সাবিনা সায়াদাত সাফা, মাওলানা খোরশেদ আলম, আজিজ মাবরুর, নিজাম উদ্দীন, নাফিজ মোবারক, আব্দুল বারেক, আব্দুল আজিজ, লোকমান হোসেন লাবলু, গিয়াস উদ্দীন, নজিবুল কবির রাহগীর, রেজাউল করিম, হোসনে আরা বেগম, তাছলিমা আক্তার আরজু, সুমি আক্তার, আরিফুল হক প্রমুখ। বক্তাগণ দুনিয়ার সর্বত্র বিভিন্ন ধর্মের নামে ধর্মের মানবিক শিক্ষার বিপরীত সভ্যতা মানবতা বিনাশী উগ্রবাদী খুনী সন্ত্রাসী গোষ্ঠির রাষ্ট্রীয় উত্থান বর্বরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে শান্তি মানবতায় বিশ্বাসী সব মানুষকে মুক্তির সঠিক পথে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান।
নেতৃবৃন্দ বলেন, পাশবিক শক্তির নৃশংসতা গণহত্যার বিরূদ্ধে কেবল প্রতিবাদ মিছিল ও নিন্দা জানানোই যথেষ্ট নয়, একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদি সাম্প্রদায়িক হিংস্র পাশবিক স্বৈররাজনীতির ধারক মানবতা বিরোধী খুনী অপশক্তির বিরূদ্ধে সভ্যতা মানবতার পক্ষের সমস্ত মানুষকে কার্যকর ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে।
তাঁরা বলেন, শুধু ফিলিস্তিন নয়, ইয়েমেন, সিরিয়া, ইরাক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্ডিয়া এবং আরাকানসহ বিভিন্ন জায়গায় ধর্ম, জাতি, গোত্র বিভিন্ন ছদ্মবেশে মানবতার শত্রু উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠি ভয়াবহ হত্যাকান্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার লক্ষ্যে দুনিয়াব্যাপী সত্য, ন্যায়, মানবতা, স্বাধীনতা, নিরাপত্তা, অধিকার ও বিবেকের ধারক শান্তিকামী সকল মানুষের ঐক্যবদ্ধ ও সংগঠিত উদয় উত্থান ও সুপরিকল্পিত অগ্রযাত্রাই সকল অপশক্তি থেকে মানবতাকে উদ্ধার ও মুক্তির একমাত্র উপায় হিসেবে তাঁরা সকলকে উপলব্ধির আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park