1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৫৪৫ চাকুরিচ্যুত কর্মচারীর মানববন্ধন ও পুনর্বহালের দাবি

এম মনির চৌধুরী রানা,চট্টগ্রাম সংবাদদাতা-
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রামে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর ৫৪৫ জন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।

রবিবার (০৮-০২-২৫ইং) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত ট্রেইনি জুনিয়র অফিসার, ট্রেইনি সহকারী অফিসার ও ট্রেইনি সহকারী ক্যাশ অফিসাররা অভিযোগ করেন, ব্যাংক কর্তৃপক্ষ বিনা নোটিশে ও চাকরিবিধি অনুসরণ না করেই তাদের চাকরিচ্যুত করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রেইনি সহকারী অফিসার ইমতিয়াজ মাহমুদ। এসময় আরও উপস্থিত ছিলেন মো. জয়নাল আবেদীন, মো. গাজী আব বক্কার ফাহিম, মো. আবু তালেব, মো. হেলাল উদ্দিনসহ শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা।

লিখিত বক্তব্যে চাকরিচ্যুত কর্মকর্তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে আসছিলাম। কিন্তু হঠাৎ করে অফিস কার্যকাল শেষ হওয়ার মুহূর্তে আমাদের ৫৪৫ জনকে চাকরিচ্যুতির নোটিশ ধরিয়ে দেওয়া হয়, যা সম্পূর্ণ অন্যায় ও অমানবিক।”

তারা আরও অভিযোগ করেন, “ব্যাংক কর্তৃপক্ষ আমাদের প্রতিদিন ১৪-১৫ ঘণ্টা কাজ করিয়েছে, সাপ্তাহিক ছুটিতেও অফিসে আসতে বাধ্য করেছে এবং জোরপূর্বক মার্কেটিং করিয়েছে। অথচ, চাকরিচ্যুতির আগে কোনো ধরনের পূর্ব সতর্কতা বা নোটিশ দেওয়া হয়নি।”

এছাড়াও, ওয়াক্ফ একাউন্টের নামে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ এনে তারা বলেন, “ব্যাংক কর্তৃপক্ষ আমাদের থেকে ১,০০০ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত অনুদান হিসেবে আদায় করেছে। সেই অর্থ কোথায় ব্যয় হয়েছে, তা প্রকাশ করা হয়নি।”

সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত কর্মকর্তারা ১৫ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে অন্যতম হলো:
১. বিনা অপরাধে ও বিনা নোটিশে চাকরিচ্যুতির সিদ্ধান্ত বাতিল করে ৫৪৫ জন কর্মচারীকে পুনর্বহাল করতে হবে।
2. বর্তমান ম্যানেজমেন্টের অনিয়ম ও স্বেচ্ছাচারিতা তদন্তের আওতায় আনতে হবে।
3. জোরপূর্বক আদায় করা ওয়াক্ফ ফান্ডের টাকা কোথায় খরচ হয়েছে, তা জনসম্মুখে প্রকাশ করতে হবে।
4. চাকরিচ্যুতির পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে।
5. ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ও ম্যানেজমেন্ট পূর্বে চাকরিচ্যুতির আশঙ্কা নাকচ করলেও বাস্তবে তারা প্রতিশ্রুতি রক্ষা করেননি, যা কর্মচারীদের সঙ্গে প্রতারণার শামিল।
6. পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ‘পরীক্ষাবিহীন নিয়োগ’ বলে চাকরিচ্যুত করার ভিত্তিহীন দাবি প্রত্যাহার করতে হবে।
7. চাকরি হারানোর ফলে পরিবার-পরিজনের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষকে মানবিক হতে হবে।

সংবাদ সম্মেলন শেষে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চাকরিচ্যুত কর্মকর্তারা মানববন্ধন করেন। তারা বলেন, “আমরা দ্রুত চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবো।”

তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে হস্তক্ষেপের আহ্বান জানান।

চাকরি পুনর্বহাল না হলে ভবিষ্যতে বৃহৎ আন্দোলন ও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন চাকরিচ্যুত কর্মকর্তারা।

কর্মচারীদের অভিযোগের ভিত্তিতে ব্যাংক কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, তা নিয়ে এখন নজর রয়েছে সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park